শামা ওবায়েদের নামে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২২:৫৭ আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২:৫৭

বিএনপির পদ স্থগিত হওয়া সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় সালথা বাইপাস সড়কের তিন রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাইপাস সড়কে এসে শেষ হয়।  পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে।’ অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। 

উল্লেখ্য, শামা ওবায়েদ গ্রুপের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভুঁইয়া (৫৫) নামে একজন নিহত হন।

কবিব ভূঁইয়াকে হত্যার অভিযোগে পদ স্থগিত হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ৩৬ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করা হয়।

উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, আব্দুর রব, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক কালাম মাস্টার, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন, অ্যাডভোকেট সুজন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর প্রমুখ।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম