সাবেক ছাত্রলীগ নেতার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লাকে (৩৫) অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি লুৎফর মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার জিডি মূলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ১০টার দিকে ভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে লুৎফর মোল্লাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই জুয়েল মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। 

জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী মৃধা জানান, এই মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় দেন। আসামিকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে আসামি পুলিশ হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের