মন্দিরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তি ভারতীয় নন, গোপালগঞ্জের বাসিন্দা

ফরিদপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তি ভারতীয় নাগরিক নন বলে জানিয়েছে পুলিশ। এক দিন আগেই ওই ব্যক্তিকে ভারতীয় নাগরিক উল্লেখ করলেও মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তি ভারতের নাগরিক নন, তিনি মানসিক ভারসাম্যহীন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ভাঙ্গার হরি মন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার (১৬ সেপ্টেম্বর) আমাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাসের (৪৫) বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২)ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি জানান, আটক ব্যক্তি তার ছেলে। তার প্রকৃত নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), বাবা- নিশিকান্ত বিশ্বাস, সাং-নিজামকান্দী, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ।

তার বাবা আরও জানান, তার ছেলে মানসিকভাবে অসুস্থ, প্রায় ২৪/২৫ বছর বয়সে কাজের উদ্দেশে ভারতে গিয়ে অনেকদিন ছিল। পরে দেশে ফেরে। প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে আর বাড়িতে ফেরেনি এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগ নাই। প্রায়ই ভারতে যাতায়াত করে বলে জানা যায়। এ কারণেই হয়তো মাঝেমধ্যে বাংলা এবং হিন্দিতে কথা বলে।

ফরিদপুর জেলা পুলিশের এই অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহজনকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তি এখন আদালতের মাধ্যমে জেল হাজতে রয়েছে।

গত শনিবার রাতের কোন এক সময় ভাঙ্গা বাজারের হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা দেখে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করে মন্দির কমিটি।

/এফআর/
সম্পর্কিত
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ৮
এসআই আলতাফকে টার্গেট করে হত্যা করা হয়নি: র‍্যাব
সর্বশেষ খবর
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা