কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত আরেক আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৩ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলী ডাক্তারের ছেলে। র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।  র

মাহফুজুর রহমান বলেন, ‘গত ৬ আগস্ট সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এ পরিস্থিতিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান কোনাবাড়ী থানায় মামলা করেন। র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহারনামীয় ৯১ নম্বর আসামি ইকবাল হোসেন রাজেন্দ্রপুর এলাকায় আত্মগোপনে আছেন। এমন সংবাদে রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর থানার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছিল র‍্যাব।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ