শিয়ালের কামড়ে দুই গ্রামের কমপক্ষে ১২ জন হাসপাতালে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে শিয়ালের কামড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হন তারা।

আহতরা হলেন নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদি হাসান, মাসু বেগম, আনোয়ার দপ্তরি, সাব্বির, আমিনুল হক, দেলোয়ার, সিনথিয়া মনি, আরবি, সাদিয়া ও দ্বীপ মণ্ডল। আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আহত বিল্লাল হোসেন বলেন, ‘নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেওয়ার পর শিয়ালটি একটু দূরে গিয়ে এক নারীকে কামড়ায়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শিয়ালটি আক্রমণ করেছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের টিকা দেওয়া হচ্ছে। সকলেই আশঙ্কামুক্ত আছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি