মসজিদের তবারক নিয়ে ঝগড়ায় একজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওহাব ভূঁইয়া (৪৫) নামে ওই ব্যক্তি রবিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গত শুক্রবার জুমার নামাজের পর ঘটনাটি ঘটে।

ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, রবিবার ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারপর দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠিসোঁটাসহ দুই জনকে আটক করেন। এরপর আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।

/এফআর/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি