ফরিদপুরে শেখ হাসিনার জন্মদিন পালন ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি 
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান তারা, যুগ্ম সাধারণ সম্পাদক কাছেদ শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনায়েত হোসেন ও ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার টিটো প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মুমিনুর রহমান সবুজের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

/এএম/এমএস/
সম্পর্কিত
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর