ফরিদপুরে সপ্তাহে সাত দিনই বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’

ফরিদপুর প্রতিনিধি 
০৬ অক্টোবর ২০২৪, ০২:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ফরিদপুরে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছে বাস মালিক গ্রুপ। শনিবার দুপুরে ফরিদপুর বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার নতুন বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এই সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।   

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার। তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গাপূজার পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরের সময়টুকু এই সিদ্ধান্ত কার্যকর থাকবে না। অর্থাৎ, ঈদ ও পূজার নির্ধারিত সময়ে হাফ ভাড়া নেওয়া হবে না।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, ‘দেশের বিভিন্ন জেলার মতো ফরিদপুরের শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেওয়ার জন্য বাস মালিক পক্ষকে অনুরোধ করি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। রবিবার থেকে কার্ডধারী ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া আদায়ে নির্দেশ দেন।’ 

/এমএস/এএম/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে