নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিললো কৃষকের গলাকাটা লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৯:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯:০০

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার ধানক্ষেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিবু মিয়া (৬০) ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ধানক্ষেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি