নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ১৪:০৬ আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ছয় জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কে শিবপুর উপজেলার পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনোহরদী উপজেলার মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার সিএনজি চালক শাহিন (৩৫) এবং রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)। আবু বক্কর সিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর মনোহরদী থেকে পাঁচ যাত্রী নিয়ে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। সেটি শিবপুরের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিএসজি অটোরিকশা চালক ও পাঁচ যাত্রী। পরে, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করে। 

/কেএইচটি/এমএএ/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি