গাজীপুরে বসতবাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১২:৫২আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫২

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রানি পালকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমীবাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

নিহত স্মৃতি রানি পালের স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বরমীবাজার কামারপট্টি এলাকায় নিহতের মামা নিমাই চন্দ্রের বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও বরমী বাজার এলাকার লোকজন জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে বরমীবাজার কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে স্মৃতি রানি পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন বলেন, ‘রাতে নিমাই চন্দ্রের বাড়িতে চিৎকার শুনে গিয়ে স্মৃতি রানি পালকে রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখি। আমি ঘটনাস্থল থেকে ভোর ৫টার দিকে বাসায় এসেছি। মর্মান্তিক এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।’

নিহত স্মৃতি রানি পালের বাবা সুনীল পাল বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতির সঙ্গে কথা হয়। তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষণ পর স্মৃতির স্বামী কাব্য আমাকে ফোন করে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পাই।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, ‘গৃহবধূ স্মৃতি রানি পালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ডান হাতের কবজির পাশে আঘাতের চিহ্ন রয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ বলেন, ‘গৃহবধূ স্মৃতি রাণীর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি