নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২১:৩৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২১:৩৪

গাজীপুরের কালীগঞ্জে নারীকে (২০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের ঘটনায় সাইদুর রহমান সানি (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১-গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। 

সোমবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিষিয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সাইদুর রহমান নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে।

র‌্যাব জানায়, হত্যার শিকার নারীর সঙ্গে তিন বছর আগে সাইদুর রহমানের বিয়ে হয়। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় সাত মাস আগে সাইদুর রহমানকে ডিভোর্স দেন ওই নারী।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘ডিভোর্স হওয়ার পর ওই নারীর সঙ্গে অন্য যুবকের বিয়ে হয়। গত ২২ সেপ্টেম্বর সাইদুর চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে ঢাকায় নিয়ে যায়। ২৬ সেপ্টেম্বর দুপুরে কালীগঞ্জের নারগানা এলাকার ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইদুরের অবস্থান নিশ্চিত হয়ে দেওভোগ থেকে গ্রেফতার করা হয়। র‌্যাবের কাছে হত্যার ঘটনায় জড়িত কথা স্বীকার করেছে সাইদুর।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ‘সাইদুর রহমান স্বীকার করেছে ওই নারীকে ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি