লাশ উদ্ধারের ১০ মাস পর জানা গেলো সেই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল

নরসিংদী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৭:৩৬ আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:০৮

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিরোধের জেরে এক নারীকে (৫৩) হত্যা ও ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

গ্রেফতারকৃতরা হলো রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের পিপিনগরের নাসির উদ্দিনের ছেলে মো. সুমন (২০), বাহেরচর পশ্চিম পাড়ার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও আব্দুর রহিমের ছেলে স্বপন (৫৫)। গত ২৫ ডিসেম্বর নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের ভাই রায়পুরা থানায় মামলা করেন। দীর্ঘদিনেও পুলিশের তদন্তে অগ্রগতি না হওয়ায় পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর ঘটনার সরেজমিন তদন্ত শুরু করে পিবিআই। একপর্যায়ে ওই নারীকে হত্যার সংশ্লিষ্টতা পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৫ অক্টোবর নরসিংদী রেলস্টেশন থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী জীবনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় সম্পৃক্ত স্বপনকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এনায়েত হোসেন মান্নান বলেন, ‘আসামিরা জবানবন্দিতে বলেছে বিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ডিসেম্বর রাত দেড়টার দিকে সিঁধ কেটে ওই নারীর ঘরে ঢুকে তারা। ঘুমন্ত অবস্থায় তার হাত-পা ও মুখ বেঁধে কাঠ দিয়ে পেটে সজোরে আঘাত করা হয়। পরে প্রায় মৃত অবস্থায় ধর্ষণ করা হয় তাকে। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় তারা। হত্যায় ব্যবহৃত শাবল ও খুন্তি উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত আরেকজন কামাল পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি