নরসিংদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ২২:২০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২২:২০

নরসিংদীর মনোহরদীতে নিজ ঘরে প্রবেশ করে আনিকা (১৫) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভাগনিকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন খালা পাপিয়া সুলতানা (৪৯)। রবিবার (৪ অক্টোবর) বিকালে মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডে মনোহরদী সরকারি কলেজের পেছনের এলাকায় এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত আনিকা বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের মৃত শাহজানা নূর আলমের মেয়ে। সে মনোহরদী কৃষ্ণপুর টেক্সাইল ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আর খালা পাপিয়া সুলতানা মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত আবদুস ছাত্তারের স্ত্রী। তিনি আনিকার স্কুলে শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানান, পাপিয়া সুলতানার ছেলে আর মেয়ে কেউই বাড়িতে থাকে না। ছেলে বিদেশে ও মেয়ে নরসিংদীতে পড়াশোনা করেন। তিনি তার বোনের মেয়ে আনিকাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। রবিবার বিকালে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় আনিকাকে মৃত ও খালা পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘর থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করে। আর লাশের সুরতহাল করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছি। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করছে, পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয়ক দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। তবে ওই ছেলে পরিচয় জানাতে পারেনি তারা।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি