শামা ওবায়েদসহ দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

ফরিদপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৬:২২ আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:৩৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের পদ স্থগিত করে দলটি।

রবিবার (১০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

পরে দুই নেতাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি আপলোড দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’

সেখানে আরও বলা হয়, ‘ওই ঘটনার মতো কোনও সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে তার নেতাকর্মীদের সঙ্গে শামা ওবায়েদপন্থিদের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।

এ সময় কমপক্ষে তিনটি গাড়ি ভাঙচুর ও ২০ জন আহত হন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটি দুজনের পদ স্থগিত করেন। পরে ২৪ আগস্ট নগরকান্দা থানায় নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম ১ নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি