নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১১:০৫আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), সুলতান (২৩), রাজু (২৪), মো. মিজান (৩৫), রিপন (৩৮) ও মো. শাহজালাল (৪৫)। দগ্ধদের মধ্যে দুজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচ জন আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রুবেল নামে এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘সোনারগাঁও কাঁচপুর থেকে সাত জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। চিকিৎসা চলছে। তাদের মধ্যে মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী