আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।  

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত দুজনকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে আমরা রাত ১০টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আর কোনও মামলা আছে কিনা, আমরা অনুসন্ধান করছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে বুধবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।’

কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তারেক আল মেহেদী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আড়াইহাজারের দপ্তরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা ও ফতুলা থানায় আব্দুর রহমান হত্যা মামলায় তাকে আসামি করা হয়। দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়।’ 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম স্বপন নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে টানা চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ও ঘনিষ্ঠজন। সাবেক এমপি বাবুর আশীর্বাদে স্বপন দুবার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বাবুর সমর্থনে সর্বশেষ নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সাইফুল।

/এএম/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল