শীতলক্ষ্যা নদী থেকে গলায় কলস বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ০৫:১২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গলায় কলস বাধা অবস্থায় ওমর আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকার মৃত ফৈজদ্দিনের ছেলে।

নিহতের ছেলে শফিকুল ইসলাম দাবি করেন, সম্পত্তিকে কেন্দ্র করেই তার বাবা ওমর আলীকে হত্যা করে গুমের উদ্দেশ্যে কলসির সঙ্গে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।

ইছাপুড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আমিরুল সিকদার জানান, শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এসময় তার গলার সঙ্গে একটি পানি রাখার কলস বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে গলায় কলসি বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, নিহতের ছেলে শফিকুল ইসলাম তার বাবা ওমর আলীর লাশ শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে, গত ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল থেকে ওমর আলী নিখোঁজ রয়েছে জানিয়ে তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত ওমর আলীর আরেক ছেলে রফিকুল ইসলাম ও তার স্ত্রী লিপি আক্তার উচ্ছৃঙ্খল চলাফেরা করতো। এ নিয়ে প্রতিবাদ করায় বাবা ওমর আলীর ওপরে নানা ভাবে নির্যাতন চালাতো। এসব ঘটনার মধ্যে গত প্রায় ৬ মাস আগে ছেলে রফিকুল ইসলাম মারা যায়। এরপর তার স্ত্রী লিপি আক্তারের কোনও জায়গা-জমি না থাকায় ওমর আলী নিজ বাড়িতে একটি ছাপড়া ঘরে এক মাসের জন্য লিপি আক্তারকে থাকতে দেন। এক মাস পর লিপি আক্তারকে ছাপড়া ঘর ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে ছেলে শফিকুল ইসলাম ও তার বাবা ওমর আলী। এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর লিপি আক্তারসহ লিপি আক্তারের বাবার বাড়ির লোকজন মিলে ওমর আলীর আরেক ছেলে শফিকুল ইসলামকে বেধরক মারপিট করে। এ ঘটনা নিয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে শফিকুল ইসলাম। সম্পত্তি থেকে বঞ্চিত করা নিয়ে গত কয়েক মাস ধরেই লিপি আক্তারের সঙ্গে ওমর আলী ও শফিকুল ইসলামের বিরোধ চলে আসছে।

/এমএস/
সম্পর্কিত
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
সর্বশেষ খবর
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী