১০০ দিনে সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি: সারজিস আলম

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ০০:১৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০০:১৪

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে তিন, চার কিংবা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না আমরা। আবার কেউ যদি বলে ছয় মাস, এর মতো অযৌক্তিক কোনও কথা হতে পারে না। সরকারের কাছে ১০০ দিনে আমাদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভালো হতো। সব রাজনৈতিক দলের উচিত সরকারকে সহযোগিতা করা। তারা যদি সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নির্বাচন দ্রুত হবে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না।’

রবিবার (১৭ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে কীভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায়, দলীয় স্বার্থ প্রাধান্য পায়, কীভাবে নিজের দলের মানুষকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়, সেগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। মানুষ বলছে সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই হাজার মানুষ পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জীবন দেয়নি। তাহলে বিগত ১৬ বছরে সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেতো। এই মানুষগুলো একসঙ্গে রাজপথে নেমেছে খুনি হাসিনার ধ্বংস করে দেওয়া সবগুলো সিস্টেমের বিরুদ্ধে। কারণ মানুষ প্রত্যেকটি জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষের সেবা পেতে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল, তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমেছিল। ১৬ বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, সেটি না হওয়ায় ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু, সমন্বয়ক মো. মাহিম সরকার, টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, মো. কামরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
সর্বশেষ খবর
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল