গোপালগঞ্জে চুরি করে চোর লিখে গেলো ‘আমাকে মাফ করে দিয়েন’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ১৯:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:১৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের দুটি গাভি চুরি হয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন গাভি দুটি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। খেয়ে না খেয়ে এখন দিন কাটছে তার।

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।

আলী মোল্লা বলেন, ‘সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার গোয়ালঘরে থাকা গাভি দুটি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘‘আমি আপনার গাভি দুটি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’’। আজ পাঁচ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাট বাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভি দুটি পেলাম না।’

তিনি বলেন, ‘এই গাভি দুটি ছিল, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে একটি গাভি অন্তঃসত্ত্বা ছিল। আর কয়েক দিন পরই বাচ্চা দিতো। এগুলো নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেলো।’

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার চুরি প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

সমাজসেবা অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, ‘ক্ষতিগ্রস্ত কৃষককে সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করবো। আর্থিক সহায়তার সর্বোচ্চ ধাপে তাকে আমরা সহযোগিতা করবো।’ 

উল্লেখ্য, যে দরজার নিচের অংশের মাটিতে এটি লিখে রেখেছিল। সে লেখাটি মুছে গেছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী