লাখ টাকার প্রলোভন, দেওয়া হলো গাড়ি ভাড়া, ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে আটক ৭৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৫

বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ পাওয়ার প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ১৩ জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। পাশাপাশি একই ঘটনায় মধুপু‌রে এক‌টি বা‌স থেকে ৬০ জনকে জিজ্ঞাসাবা‌দের জন্য আটক ক‌রা হ‌য়ে‌ছে। সোমবার (২৫ ন‌ভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ১৩ ও বিকালে মধুপুর থে‌কে ৬০ জন‌কে আটক করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটক ৭৩ জন ভূঞাপুর ও মধুপুর থানা পুলিশের হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবা‌দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূঞাপু‌রে আটককৃতরা হলেন- গোপালপুর উপ‌জেলার আব্দুর র‌শিদ, জয়নাল হো‌সেন, নাজমা বেগম, শিল্পী আক্তার, সমীরন বেগম, হা‌ফিজা আক্তার, ভূঞাপুর উপ‌জেলার ম‌হিন উদ্দিন, খায়রুল আলম, সাগর, আব্দুস সামাদ, মোতা‌লেব হোসেন, ঠান্ডু ও র‌হিমা বেগম। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ‌‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এমন প্রলোভনে পড়ে মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন তারা। যাওয়ার জন্য তাদের খরচও দেওয়া হয়েছে।

ভূঞাপুর থানা পুলিশ জানায়, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের পক্ষ থেকে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ‌ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। ওই প্রলোভনে পড়ে সকালে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন ১৩ জন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় তা‌দের কাছে নগদ টাকা ও ওই সংগঠনের লিফ‌লেট পাওয়া যায়। 

মধুপুর থানা পুলিশ জানায়, বিকালে মধুপুরে এক‌টি বাস থে‌কে ৬০ জন‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য আটক করা হ‌য়ে‌ছে। তারা ভো‌রে জামালপুর থে‌কে বা‌সে শাহবাগে ‌‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের ডাকা সমাবেশে যোগ দিয়েছেন। বিকালে মধুপুরে পৌঁছালে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের সুদ ছাড়া মোটা অঙ্কের ঋণের প্রলোভনে পড়ে ঢাকায় যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা জানিয়েছেন, এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে সমাগমের চেষ্টা করেছে ওই সংগঠন।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমরানুল ক‌বির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ডাকে ভো‌রে বাসে জামালপুর থে‌কে শাহবাগের উদ্দেশে রওনা হ‌ন ৬০ জন। তাদের এক লাখ টাকা করে দেবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সাভা‌রের নবীনগ‌র পর্যন্ত যাওয়ার পর যে ব্যক্তির মাধ্যমে তারা যাচ্ছিলেন, তার মোবাইল নম্বর বন্ধ থাকায় আর ঢাকায় যাননি। এরই মধ্যে তারা প্রতারিত হয়েছেন বলে জানাজানি হয়। পরে জাতীয় স্মৃতিসৌধ ঘুরে জামালপু‌রে ফিরছিলেন তারা। মধুপু‌রে পৌঁছালে তাদের আটক করে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় আনা হ‌য়। এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক, আদালতে চালান
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম