কিশোরগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আমাদের বিষয়টি অবগত করলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

দুর্ঘটনায় নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০), একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার অটোরিকশাচালক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ভৈরবমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ২ জন নিহত হন। এ ছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি