সোনারগাঁয়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মহাসড়কের মেঘনা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)। তারা দুজন বন্ধু নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁ ঘুরতে আসেন। সন্ধ্যায় বাসায় ফেরার পথে মেঘনা ব্রিজের ওপরে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান l দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক পালিয়ে গেছে। অপরাধীকে সনাক্ত করার কাজ চলছে। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী