গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালভর্তি ড্রাম বিস্ফোরণে চার জন দগ্ধ 

গাজীপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ব্রিস্টল ফার্মা কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। আরমানের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রিস্টল ফার্মার ওই চার শ্রমিক নামাজ পড়তে কারখানার পাশেই অজু করতে যান। এ সময় টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়। এতে চার জন দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, ‘কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।’

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যালভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চার জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলেন। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল‌। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।’

/এএম/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী