টোলপ্লাজায় ৬ জন নিহত: সেই বাসের মালিক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের ধাক্কায় তিনটি গাড়ির ছয় জন নিহত হওয়ার ঘটনায় বেপারী বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাবলু ব্যাপারী কাঁঠালবাড়ি এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে। এর আগে এ ঘটনায় গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসটির চালক নূরুদ্দিনসহ দুজনকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিককে গ্রেফতার করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ‌‘এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হতাহতের ঘটনায় বাসের মালিক, চালক ও তার সহকারীকে আসামি করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী ওই দুর্ঘটনায় নিহত আমেনা আক্তারের বড় ভাই মো. নুরুল আমিন।’

গত শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে একই পরিবারের চার জনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চার জন আহত হন। নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের