ছাত্রদল নেতার ওপর হামলা প্রতিবাদ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ে আটকে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪২ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহারুল ইসলাম ইসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে আটকে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রায় ১৫ মিনিট ছাত্র-জনতার ব্যানারে বেশ কয়েকজন ঢাকামুখী সব যানবাহন চলাচল বন্ধ করে এ বিক্ষোভ করেন। পরে পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন এসে এক্সপ্রেসওয়ের যানচলাচল স্বাভাবিক করেন।

ওসি জানান, ছাত্র-জনতার ব্যানারে সাবেক ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে। ঢাকার বনশ্রী এলাকায় ইসনাতের ওপর হামলা হয়। এরপর ঘটনাস্থল এলাকায় মামলা হয়েছে। রামপুরা থানার ওসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। 

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া শাহারুল ইসলাম ইসনাত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বনশ্রীতে সন্ত্রাসীর হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। ইসনাত উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের উত্তর মেদিনী মন্ডল গ্রামের আব্দুল গাফফার ফকিরের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি, উত্তর মেদিনী মন্ডল বিএনপির সভাপতি পল্লু হাজী, ইয়ার মো. রুমান, শেখ রাকিব, উম্মে হানি, মারুফ ইসলাম ইমন, ` হোসেন, সাদ্দাম, আল-আমীন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি