বের হয়েছিলেন চা খেতে, ৫ দিন পর পেঁয়াজ ক্ষেতে মিললো গলাকাটা লাশ

ফরিদপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৬

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশে পেঁয়াজের ক্ষেত থেকে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামে জমিতে পুঁতে রাখা অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল। নিহত মো. কামাল মৃধা (৪২) ওই গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালাতেন তিনি।

নিহতের ছেলে আসলাম মৃধা জানান, তার বাবা গত ৩০ ডিসেম্বর বিকালে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোনও সন্ধান পাচ্ছিল না পরিবার। রবিবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়েছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘শনিবার বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি মেঠোপথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তের দাগ থাকতে দেখেন। ওই দাগ ধরে পাশের পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখতে পান। এ নিয়ে সন্দেহ হলে ওই মাটি সরিয়ে লাশের হাত দেখেন তারা। খবর দিলে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে গলা কেটে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি