গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৩

গাজীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ২০:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:০৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক করিম মিয়া (৪২), সুত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) এবং টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘কালিয়াকৈরগামী যাত্রীবাহী অটোরিকশা চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই যাত্রী অয়ন রায় নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ইটভর্তি ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী