ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সেতুর ওপর ট্রাক বিকল, তিন ঘণ্টায় ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুতে একটি ট্রাক বিকল হওয়ার মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে কুমিল্লামুখী সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বেলা ১১টার দিকে বিকল গাড়িটি মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে দাউদকান্দি সেতুর ওপরে একটি ট্রাক বিকল হওয়াতে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লাগামী তৃষা পরিবহনের যাত্রী আহসান হাবিব বলেন, ‘ঢাকা থেকে রওনা হয়েছি সকাল ৮টার দিকে। এখন আছি গজারিয়ার বাউশিয়ায় মেঘনা সেতু। এই পর্যন্ত আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। এতক্ষণে আমি চলে যেতাম চান্দিনা। শুনেছি একটি গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজট।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, সকালে দাউদকান্দি সেতুর ওপর একটি ট্রাক বিকল হওয়া কুমিল্লাগামী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান