দশ ট্রাক অস্ত্র মামলা: এনএসআইয়ের সাবেক ডিজিসহ আরও ৫ কর্মকর্তার মুক্তি

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচ জন মুক্তি পেয়েছেন। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আল-মামুন মুক্তিপ্রাপ্ত চার জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন উদ্দিন তালুকদার এবং সাবেক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হেলাল উদ্দিন খান।

তিনি আরও জানান, একই দিন বিকাল সাড়ে ৪টায় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে এনএসআইয়ের নিরাপত্তা বিভাগের সাবেক পরিচালক (ডাইরেক্টর) উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়।

এ ছাড়া, বৃহস্পতিবার বিকাল ৩টায় কাশিম কারাগার থেকে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেন (৫৬) মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদ।

বৃহস্পতিবার সকালে তাদের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে যাচাই-বাছাই শেষে অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকায় মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, আজ একই মামলায় সাজা বাতিলসহ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বাদল ফরাজির মুক্তিতে বাধা কোথায়?
বিভিন্ন কারাগারে বন্দি ৫ কয়েদিকে মুক্তি দিলো সরকার
কারাবন্দি সাংবাদিকদের মুক্তি মিলবে কবে?
সর্বশেষ খবর
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?