হাসপাতাল থেকে নারীর ব্যাগ চুরির সময় পিটুনিতে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ২১:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:০৯

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ছানোয়ার হোসেন (৩৭)। তিনি জেলার মধুপুর উপজেলার ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, হাসপাতালের দোতলায় গাইনি ওয়ার্ডে ভর্তি এক নারীর ব্যাগ ছানোয়ার হোসেন নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ধরে ফেলেন। পরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে উল্লেখ করে ওসি আরও বলেন, ছানোয়ারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। বাড়ির লোকজন এলে মামলা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও ধরেননি।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, পিটিয়ে হত্যার ‌ঘটনাটির তদন্ত চলছে। 

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী