তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড: বিএনপির যুগ্ম মহাসচিব

নরসিংদী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৭

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‌‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড।’ শনিবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেননি। তারা কোটা আন্দোলন করেছিলেন। তারা ৩ আগস্টে এক দফা আন্দোলনে গিয়েছিলেন। এর অনেক আগেই বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনে ছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তাই তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর। তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকেছেন।’

খায়রুল কবির খোকন বলেন, ‘শেখ পরিবারের সব সদস্যের রক্তের মধ্যেই দুর্নীতি। উন্নয়নের আড়ালে তারা লুটপাট করেছেন। যেখানেই গেছেন, সেখানেই ক্যানসারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতির অভিযোগে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ ছাড়া পুতুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, ইকবাল হাসান, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের