আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলো তারা

ফরিদপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫০ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

ফরিদপুরের সদরপুরে পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫-৩০ জনের একটি দল তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম ফারুক হোসেন বাকু (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) কাজী রাসেল। পরে অসুস্থ হয়ে পড়ার ‘ভান’ ধরলে রাত ৮টার দিকে দুই কনস্টেবলসহ ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এসআই হাদিউজ্জামান। সেখানে নেওয়ার পর ২৫-৩০ জনের একটি দল তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান বলেন, ‘ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে চাইলে নিতে অস্বীকৃতি জানান। নিজে অন্য কোথায় চিকিৎসা নেওয়ার কথা বলে চলে যাওয়ার উদ্যোগ নেন। পরে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

এসআই হাদিউজ্জামান বলেন, ‘ওই সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়। মাত্র তিন জন পুলিশ থাকায় তাদের বাধা দিতে পারিনি।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারুককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি