স্টলে ক্রেতা ডাকা নিয়ে বাণিজ্য মেলায় সংঘর্ষ, আহত ২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২১:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২২:০২

রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় আসা ক্রেতাদের নিজেদের স্টলের দিকে ডাকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ক্রোকারিজের কর্মচারীদের সঙ্গে আশিক ফ্যাশন ব্লেজারের স্টলের কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিলেও বারবার সংঘর্ষে জড়িয়ে যায়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন।  

নারায়ণগঞ্জ জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‌‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে জড়ানো দুই দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়েছিল। বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ