অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সবজিবোঝাই পিকআপ খাদে, চালকসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া (মৈশাইর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন। তিনি বলেন, ‘সিলেট থেকে সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। পিকআপটি কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালকসহ তিন জন নিহত হয়।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একজন চালক, অপরজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি