আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫১ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫১

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।

এর মাধ্যমে শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা শেষ হলো। 

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে শুরায়ে নেজাম। আগামী বছরেও বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ২০২৬ সালের ২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে এবারের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি সেটি শেষ হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ