রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতের ঘটনায় আহত রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ও দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।

এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোরীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে রাশেদুল ও দুপুরে  হৃদয়ের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

চিকিৎসাধীন অবস্থায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি