গোপালগঞ্জে খালে ভাসছিল জেলের, গাছে ঝুলছিল যুবকের লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের দুদিন পর খাল থেকে বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মুকসুদপুরে জাকারিয়া শেখ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে বিপুলের লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ। বিপুল কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে ও জাকারিয়া মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের জঙ্গল থেকে জাকারিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবরে বিপুলের স্ত্রী-সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্ত্রী মনি মন্ডল স্বামীর লাশ দেখে কাঁদছিলেন।

পুলিশ জানায়, কোটালীপাড়া-পয়সারহাট খালে ভাসমান অবস্থায় বিপুলের লাশ দেখতে পেয়ে কোটালীপাড়া থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শনিবার রাতে খালে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি বিপুল। রবিরার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালটিতে ফায়ার সার্ভিসের লোকজন তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শনিবার রাতে গচাপাড়া গ্রামের একটি খালে মাছ ধরতে যান বিপুল। এরপর থেকে নিখোঁজ ছিলেন। সকালে ওই খালে তার লাশ ভেসে ওঠে।’

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, ‘রবিবার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য জাকারিয়া শেখের স্ত্রী বিউটি পারলারে সাজগোজ করেন। এ নিয়ে স্ত্রী সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান জাকারিয়া। রাতে বাড়ির পাশের জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী