এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের

রাজবাড়ী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা-লাঙ্গলবাদ সড়কের রুপিয়াট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজা‌লিয়া গ্রামের শ‌রিফুল ইসলামের ছেলে শুভ (১৭) ও একই উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের মিলনের ছেলে নিলয় (১৭)। আহত হয়েছেন রিফাত (১৭) নামের এক কিশোর। তিনি সরিষা ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মঞ্জুর ছেলে। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা তিন বন্ধু মোটরসাইকেলে পাংশা থেকে সরিষা ইউনিয়নে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সরিষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, লাশ দুটি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি