গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫২) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম। তিনি দৈনিক ‘৭১ বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রকিবুজ্জামান।

তিনি জানান, মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান।

তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি