গাড়ির পেছনে ধাক্কা, প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই তরুণের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুই তরুণ নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত অপরজন পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কসংলগ্ন ইউটার্নে একটি মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহত মোটরসাইকেল আরোহী তিন জনের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ৯ টার দিকে নাইম মৃধা এবং সজীব প্রধান মারা গেছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন জন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা রেফার্ড করা হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘শুনেছি ঢাকা নেওয়ার সময় দুজন মারা গেছেন। গুরুতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি। মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ধারণা করছি, মোটরসাইকেলটি কোনও গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি