জমি নিয়ে দ্বন্দ্ব, সাবেক সেনা কর্মকর্তার পিস্তল উঁচিয়ে হুমকির ভিডিও ভাইরাল

রূপগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি জরিপ করতে গিয়ে বাধা দেওয়ায় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেছেন। এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালের ঘটনাটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে সমালোচনার ঝড় ওঠে। তবে পুলিশ বলছে পিস্তলটি বৈধ কি না সেটা যাচাই করা হবে। কেন পিস্তল প্রদর্শন করা হয়েছে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশিদ নামে এক ব্যক্তি রূপগঞ্জের টেকনোয়াদ্দা এলাকায় আট শতাংশ জমি কেনেন। একই দাগে ২২ শতাংশ জমি ক্রয় ও বায়না সূত্রে মালিকানা দাবি করেন স্থানীয় শামীম নামে আরেক ব্যক্তি। বুধবার বিকালে হারুন তার জমিটি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে যান। খবরটি জানতে পেরে শামীম ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মেজর হারুন তার গাড়িতে থাকা পিস্তল নিয়ে তাদের তাক করে গুলি করবেন বলে ভয়ভীতি দেখান।

ঘটনার কিছুক্ষণ পর অস্ত্র প্রদর্শনের ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শামীম নিজেও আহত হয়েছেন দাবি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে মেজর (অব.) হারুন অর রশিদ বলেন, এলাকায় জমি সার্ভের কাজ চলছে। নিজের কেনা জমিটি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে গেলে শামীমসহ কয়েকজন বাধা দেয় ও মারধর করে। এমনকি শামীম ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা আমার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। নিজের আত্মরক্ষার জন্য নিজের নামে লাইসেন্স করা পিস্তলটি প্রদর্শন করে মোবাইলটি ফেরত দিতে বলি। তবে গুলি করিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পিস্তল প্রদর্শনের বিষয়টি শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পিস্তল বৈধ লাইসেন্স করা কি না সেটা যাচাইবাছাই করা হবে। তাছাড়া কী কারণে তিনি পিস্তল প্রদর্শন করেছেন সেটার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী