বাসে ডাকাতি ও যৌন হয়রানি: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে গতকাল শুক্রবার তাকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘এএসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ভোরে বাসের যাত্রীরা মির্জাপুর থানার পুলিশকে বিষয়টি জানান। সে সময় এএসআই আতিকুজ্জামান থানায় ডিউটি অফিসার ছিলেন। তিনি যাত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলেননি বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করার পর শনিবার সকালে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে তিন জনকে গ্রেফতারের কথা জানান।

একই ঘটনায় শুক্রবার নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। যাত্রী ওমর আলী মামলাটি করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান