হামলায় পা ভেঙে গেছে নায়িকা দিতির মেয়ের, বললেন ‘আমার পাশে কি কেউ নেই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইট দিয়ে তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ সময় পায়ে আঘাতও পেয়েছেন। প্রাণ বাঁচাতে লামিয়া চৌধুরী পালিয়ে ঢাকায় এসেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনায় চিত্রনায়িকা কন্যা লামিয়া চৌধুরী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসে এসব কথা জানান।

এই ঘটনায় লামিয়া চৌধুরী তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?’

আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমার বাড়িতে আসেন। আমি একা।’

প্রায় দুই ঘণ্টা আগে একটি লাইভ দিয়েছেন লামিয়া চৌধুরী। সেই লাইভ ভিডিওতে অনেক লোকজনকে চিৎকার করতে দেখা যাচ্ছে। এ সময় লামিয়া লাইভে বলেন, ‘ওরা ইট মারতেছে। আমি পড়ে গেছি। এ সময় প্রাইভেট গাড়িতে করে সেখান থেকে চলে যাওয়ার সময় ইটপাটকেল ছুড়ে মারে। পা ভেঙে ফুলে গেছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ দিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে প্রয়াত অভিনেত্রীর মেয়ের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন অবস্থান নেন লামিয়ার বাড়িতে। এ সময় তিনি পায়ে আঘাত পেয়েছেন ও ইট ছুড়ে তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে তিনি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সালিশে দুই পক্ষ বসে। এ সময় চিত্রনায়িকার মেয়ে লামিয়া সেখানে ছিল। পরে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় হয়তো তার গাড়িতে ইট ছুড়ে মেরেছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় লামিয়া কোনও অভিযোগ করেনি। আর যাদের সঙ্গে বিরোধ হয়েছে তারা তাদের আত্মীয়-স্বজন।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের