এসি’র কমপ্রেসার বিস্ফোরণে প্রাণ গেলো দুই শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনের এসি মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুরে ‘সোনারগাঁ মেঘা কমপ্লেক্স’ ভবনের বাইরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম ব্যাপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে সোনারগাঁ মেঘা কমপ্লেক্সের ৬ তলা ভবনের নিচতলায় একপাশে এসি মেরামতের কাজ করছিলেন শ্রমিক তুহিন ও রাফি। দুপুর ১টা ২০ মিনিটে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। এতে গুরুতর আহত হন তারা। উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভবনের বাইরের অংশের নিচতলায় অনেক এসি রয়েছে। তবে বিস্ফোরিত এসিগুলো ওই ভবনের কোন প্রতিষ্ঠানের তা জানা যায়নি।’

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘এসি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী