মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন, ‘আতঙ্কিত’ হয়ে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে ‘আতঙ্কিত’ হয়ে স্ট্রোক করে মারা গেছেন শাহজাহানের স্ত্রী আকলিমা বেগম (৬৭)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় স্ট্রোক করলে তার স্ত্রী আকলিমা বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া। তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আগুন দেয়। তবে তারা কারা রাতের আঁধারে সেটি নিশ্চিত হতে পারিনি আমরা।’ 

আরকান মিয়া বলেন, ‘বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়ি হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে। ৫ আগস্টের পরও বাড়িতে আগুন ও লুটপাট চালানো হয়। ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল লোক আবারও তার বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারিনি আমরা। এতে ভয় পেয়ে ভাবি আকলিমা বেগম স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’ 

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি আজ সকালে শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত অভিযোগ করেননি মুক্তিযোদ্ধার স্বজনরা। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম