ঘরের দরজা ভেঙে ডিপ্লোমা প্রকৌশলীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ২৩:৫০আপডেট : ০১ মার্চ ২০২৫, ২৩:৫০

টাঙ্গাইলের মির্জাপুরে রুবেল মিয়া (৪২) নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলা সদরের পোস্টকামুরী (বংশাই রোড) এলাকায় চারতলা বাড়ির নিজঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। রুবেল মিয়া ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। প্রায় দেড় যুগ আগে বিয়ে করেন। কিছুদিন পর বিবাহবিচ্ছেদ হলে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে এক ছেলে জন্মের কিছুদিন পর ওই স্ত্রীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অনেকটা ভারসাম্যও হারিয়ে ফেলেন। তিনি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছেন। ৫-৬ বছর ধরে তিনি চাকরি বাদ দিয়ে বাসাতেই থাকতেন।

রুবেল তার বাবা, মা ও ছেলের সঙ্গে নিজেদের চারতলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া রয়েছে। তবে রুবেল যে কক্ষে থাকতেন, সেখানে পরিবারের সদস্যদের যেতে দিতেন না। গত বৃহস্পতিবার থেকে তাকে পরিবারের সদস্যরা রুম থেকে বের হতে দেখেননি। শনিবার বিকালে তার কক্ষ থেকে দুর্গন্ধ পান পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকির পরও রুবেল ঘর থেকে বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দেখতে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মোল্লা বলেন, ‌‘ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের