রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় দুই যুবক আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২১:০৫আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়।

তারা হলেন- উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হজরত আলীর ছেলে মো. হামিম (২৪)। শনিবার (০৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের মাহমুদাবাদ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী