সাভারে শ্রমিককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১১:০৭আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:০৭

সাভারে শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার ডগড়মোড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 
 
নিহত শ্রমিক নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোরা এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রঙয়ের কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেন ৬/৭ জন যুবক। পরে তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় তাদের ভেতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে তাকে ফেলে রেখে ওই যুবকরা পালিয়ে যান। 
খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিয়ে যান তার বন্ধুরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী