ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ

গাজীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ০৮:৩৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:৩৮

গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু অপর ব্যবসায়ী। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেন (৩৮) কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর রয়েল মিয়া। তারা এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের ওই সময়ে একটি মোটরসাইকেলযোগে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগে গজারি বনের ভেতর পৌঁছালে সশস্ত্র কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। এ সময় অপর ব্যবসায়ী রয়েল আহতাবস্থায় দৌড়ে গিয়ে ডাকাত বলে ডাকচিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে স্থানীয় সফিপুর মডার্ন হাসপাতালে ও অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি